দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে কোনো আইনজীবী না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি। মানবিক দৃষ্টিকোণ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমিতির নেতারা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জেলা আইনজীবী সমিতির মধ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় এ সিদ্ধান্তের কথা জানান সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শহিদ উল্লাহ ও সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল হক খন্দকার।
সভায় অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্তকরণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। জেলা আদালতের পিপি কাইমুল হক রিঙ্কু সভায় বক্তব্য দেন।
আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শহিদ উল্লাহ বলেন, “আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে মৌখিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কেউ অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে লড়বেন না।”
তবে আসামিদের পক্ষে আইনজীবী না দাঁড়ালে ন্যায়বিচার নিশ্চিত করতে কোনো জটিলতা তৈরি হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যদি আসামির পক্ষে কেউ না দাঁড়াই, তাহলে রাষ্ট্র নিজেই আসামির পক্ষে আইনজীবী নিয়োগ করবে। কারণ একতরফা বিচার হলে সেখানে ন্যায়বিচার নিশ্চিত না হওয়ার সম্ভাবনা থাকে।
আলোচনা সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অপ্রতিম হত্যাকাণ্ডের পর থেকেই সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্ত এবং জড়িতদের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। সভায় উপস্থিত শিক্ষার্থীরাও দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানান।
যে আই